শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন
ই-লার্নিং কোর্সটি নির্মাণের প্রেক্ষাপট
কোভিড-১৯ এর কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় অনলাইন এডুকেশন বা ই-লার্নিং একটি আবশ্যিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে ক্লাস নেয়ার জন্য শিক্ষকদের পারদর্শী করার লক্ষ্যে বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রæপ ৬ মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম দক্ষ ও আইসিটিতে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা সম্পাদনের পর ৬ ঘণ্টা ব্যাপ্তির ২০ পর্বে একটি ই-লার্নিং কোর্স সম্পন্ন করা হয়েছে।
কোর্সের বিষয়বস্তু :
৬ ঘন্টার ই-লার্নিং কোর্সকে ৭টি মডিউলে ভাগ করে ২০টি পর্বে সাজানো হয়েছে। মডিউলগুলো হলোÑ
১. মডিউল ১ : মাইক্রোসফট ওয়ার্ড: ডকুমেন্ট তৈরি ও স¤পাদনা;
২. মডিউল ২ : পাওয়ার পয়েন্ট প্রণয়ন ও উপস্থাপন দক্ষতা;
৩. মডিউল ৩ : শিক্ষায় অনলাইন যোগাযোগ ও ক্লাউড সার্ভিস;
৪. মডিউল ৪ : েপ্রডশিট: হিসাব-নিকাশ ও ফলাফল তৈরি;
৫. মডিউল ৫ : মুল্যায়ন;
৬. মডিউল ৬ : প্রফেশনাল প্লাটফর্ম;
৭. মডিউল ৭ : ঙঊজ, ট্রাবশুটিং, প্রয়াজেনীয় সফটওয়্যার ও মুক্তপাঠ।
প্রতিটি মডিউলের অন্তর্গত কয়েকটি বিষয়বস্তু রয়েছে, যা আবার কতগুলো টিউটোরিয়ালে ভাগ করা হয়েছে। প্রতিটি টিউটোরিয়ালের সাথে রয়েছে সাপোর্টিং ম্যাটেরিয়ালস।
কোর্স প্রণয়নের যৌক্তিকতা:
কোভিড-১৯ উদ্ভ‚ত পরিস্থিতিতে ও কোভিড পরবর্তীতে বদলে যাওয়া আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের দক্ষতাই অন্যতম হাতিয়ার। দেশে বিদ্যমান করানো পরিস্থিতিতে শুরু থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের নানামুখী উদ্যোগ ও তৎপরতা প্রশংসনীয়। শিক্ষকতায় তথ্যপ্রযুক্তি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের একটি প্রশিক্ষণ কোর্সটি একটি পরিপূর্ণ ও সময়োপযোগী কোর্স। নি¤েœ এই কোর্স প্রণয়নের যৌক্তিকতা তুলে ধরা হলোÑ
* অতিমারী, মহামারী, প্রাকৃতিক দূর্যোগ বা অনাকাঙ্খিত কোন পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা।
* শিক্ষকদের দূর শিক্ষণ ও সম্মুখ শিক্ষণে প্রযুক্তি ব্যবহারে পারদর্শী করে তোলা।
* প্রশিক্ষণের অভাবে কোনো শিক্ষক যেনো পিছিয়ে না থাকে এবং তুলনামূলক প্রফেশনাল ও প্রযুক্তিগত দক্ষতায় পিছিয়ে থাকা শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলা।
* ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষক ছাড়া আমাদের শিক্ষার্থীদের ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী করে গড়ে তোলা অসম্ভব।
* এসডিজির অভীষ্ট-৪ অর্থাৎ গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত উন্নয়নের কোনো বিকল্প নেই। শিক্ষক প্রশিক্ষিত ও সময়োপযোগী হলে সৃজনশীল শিক্ষার্থী তৈরি হবে, যারা দেশকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যাবে। শিক্ষার্থীদের ভেতরে নেতৃত্বের গুণাবলী তৈরি হবে।
* ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসনীয় পদক্ষেপ বাস্তবায়ন দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকগণের হাত ধরেই সম্ভব।
কোর্স ডিজাইন ও ডেভেলপমেন্ট :
“শিক্ষকতায় তথ্যপ্রযুক্তি : শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন” এই কোর্সটি ডিজাইনে সহায়তা করেছেন দেশের প্রখ্যাত পেডাগোজি পেশালিস্ট ও শিক্ষক প্রশিক্ষকবৃন্দ। কোর্স কন্টেন্ট নির্মাণ করেছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাছাই করা শ্রেষ্ঠ শিক্ষক, সেরা কন্টেন্ট নির্মাতা এবং বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের মাস্টার ট্রেইনারগণ।
ই-লার্নিং কোর্সের উদ্দেশ্য :
* শিক্ষকদের বেন্ডেড টিচিং এ পারদর্শী করে গড়ে তোলা।
* পাঠদানকে আনন্দদায়ক, সহজবোধ্য ও আরো ফলপ্রসূ করা;
* শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা;
* যেকোনো সময়, যেকোনো স্থান হতে ও যেকোনো পরিস্থিতিতে শিক্ষকরা পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারবেন;
* পাঠদানে ও মূল্যায়নে বৈচিত্র আনা;
* বিষয়ভিত্তিক জ্ঞানের সাথে প্রযুক্তি ও পেডাগোজির সমন্বয়;
* নতুন নতুন টিচিং ও লার্নিং টুলস এবং শিক্ষামুলক প্লাটফর্মের ব্যবহার অনুশীলন।
No Review found